- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে হাওরপাড়ের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের হাওরপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে লন্ডন প্রবাসীদের উদ্যোগে ‘বন্যার্তদের পাশে প্রবাসিরা’ ব্যানারে উপজেলার নলুয়া হাওরপাড়ের এক হাজার দরিদ্র লোকজনের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল ও ২ লিটার সোয়াবিন তেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে     
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুকের সভাপতিত্বে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, লন্ডন প্রবাসি আওয়ামী লীগ নেতা মাসুক ইবনে আনিস, সৈয়দ তারিফ আহমদ প্রমুখ।
পরে অতিথিরা বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

  • [১]