- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে হামলার মামলার প্রধান আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের লন্ডন প্রবাসি আতিকুর রহমানের বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি মামলায় হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিম ওই মামলার প্রধান আসামী মৃত আমান উল্লাহ’র ছেলে ফরিদ মিয়া (৪০) কে গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার জগন্নাথপুর থানার এ,এসআই অঞ্জনের নেতৃত্বে একদল পুলিশ গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার এ,এসআই অঞ্জন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • [১]