জগন্নাথপুর অফিস
হারুনুর রশিদ হিরণ মিয়া স্মৃতি সংসদের আয়োজিত জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের একাধিকবারের সভাপতি ইকড়ছই গ্রামের বাসিন্দা মরহুম হারুনুর রশিদ হিরণ মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
হারুনুর রশিদ হিরণ মিয়ার স্মৃতি সংসদের সভাপতি শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শশি গোপের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা কৃষি লীগ সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন।
সভার শুরুতে মরহুম হারুনুর রশিদ হিরণ মিয়া ও ঢাকা উত্তরার মেয়র আমিনুস হক বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।