- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে হুইস্কির চালান আটক

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সিলেট র‌্যাব-৯ এর একটি দল ও মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের যৌথ অভিযানে ভারতীয় অফিসার্স চয়েজ হুইস্কির একটি চালান আটক করা হয়েছে।  সোমবার সকালে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল নোয়াগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে শাহিন মিয়ার ঘরের চৌকির নিচ থেকে মাদকের এই চালান আটক করা হয় বলে জানিয়েছেন   র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, অভিযানের সময় টের পেয়ে মাদকের মালিক শাহিন মিয়া পালিয়ে যায়। পরে তার বসত ঘরের চৌকির নিচ থেকে ২০২ বোতল অফিসার্স চয়েজ হুইস্কি উদ্ধার করা হয়।      

  • [১]