- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ১৪ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর এলাকার কেশবপুর বাজার থেকে গাফলা খেলার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,  বৃহস্পতিবার রাত ১২ টার দিকে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম ও এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল টহল পুলিশ কেশবপুর বাজার থেকে গাফলা খেলার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কেশবপুর এলাকার বাতির আলীর পুত্র আনোয়ার আলী (৪৫), রহমত আলীল  
পুত্র বাদশা মিয়া (২৮), আব্দুল হকের পুত্র মনির হোসেন (৩৮), বাদশা মিয়ার পুত্র তাজুল ইসলাম, মৃত আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন, (৩৫), চান্দলী মিয়ার পুত্র আনোয়ার হোসেন (২২), মৃত সোনাফর আলীর পুত্র আলী আজমত (৪৫), মৃত কালাই মিয়ার পুত্র চান্দালী (৫০), আব্দুল কাইয়ুমের পুত্র আল আমিন (১৮), মৃত রফিক উল্লাহর পুত্র মজিবুর রহমান(২৮), চান্দালী মিয়ার পুত্র হোসেন মিয়া (২৫), নরেন্দ্র দাসের পুত্র কলিন (১৮), আব্দুল হোসেনের পুত্র মো. আজাদ (২৫), নেত্রকোনা জেলার মদন থানার মদন গ্রামের ইউনুছ খানের পুত্র ফুলকান খান (৪০)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।  

  • [১]