- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ১৫ দিন ধরে যুবক নিখোঁজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মোস্তাকিম মিয়া (২২) নামে এক যুবক গত ১৫ দিন ধরে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
জিডির সূত্রে জানা যায়, জগন্নাথপুরের বড় শেওড়া গ্রামের হিরন মিয়ার ছেলে মানসিক রোগী মোস্তাকিম মিয়া গত ৪ র্ফেরুয়ারি তাঁর মামার বাড়ি পৌরএলাকার লুদরপুরে যান। বিকেল ৪ টার দিকে সে মামার বাড়ি থেকে বের হয়ে আর
ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে গত ১৬ ফেব্রুয়ারি নিখোঁজ যুবকের মামা মাসুম আহমদ জগন্নাথপুর থানায় একটি জিডি র করেছেন। জিডি নং ৭১৪।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ তদন্ত করছে।

  • [১]