জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব হেমন্ত বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্যানের চেয়ারম্যান ওয়াহিদুর রেজা, ইউপি সদস্য মতিন মিয়া, সোনা মিয়া, ছায়াদ আহমদ, ছুরুক মিয়া, খালিদ আহমদ তালুকদার, জসিম উদ্দিন ফারুক, এখলাছুর রহমান, তানিয় আক্তার, লক্ষ্মী রাণী দাশ প্রমুখ।
পরে শিক্ষা উপকরণ হিসেবে টুথব্রাশ, টুথপেষ্ট ও কলম ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়।