- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ২টি লাশ উদ্ধার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরে পৌরএলাকার ভবের বাজার নিকটস্থ লুদরপুর গ্রামের একটি খাল থেকে সৈয়দুনেচ্ছা (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের হারুন মিয়ার স্ত্রী। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ হন। সকালে তার লাশ স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরির্দশনকারী থানার এস আই আনোয়ার হোসেন জানান, মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন রোগি। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোশজনের নিকট লাশ হস্থান্তর করা হয়েছে।
এদিকে, পৌরশহর থেকে ইউসুফ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছাতক উপজেলার আসামপুর গ্রামের হালিম মিয়ার পুত্র। সে দীর্ঘদিন পৌরশহরের রিচমুন অভিজাত  কনফেকশনারী এন্ড বেকারীতে কর্মচারী হিসেবে কাজ করে আসছিল। শুক্রবার সন্ধ্যায় লোকজনের অগোচরে কর্মচারীদের জন্য সংরক্ষিত থাকার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

  • [১]