- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুরের বাসিন্দা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. আপ্তর আলীর অর্থায়নে এলাকার হিন্দু সস্প্রদায়ের লোকজনের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. আপ্তর আলীর বাসভবণ প্রাঙ্গণে ৫০ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণকালে এলাকার মুরব্বী আলকাছ উল্লাহ, মদরিছ আলী. কেশবপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারি আরজাদ খান, সুশীল বৈদ্য, পৌর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এর পূর্বে প্রবাসী আপ্তর আলীর উদ্যোগে রমজানের শুরুতে করোনাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ এবং ঈদ উপলক্ষে এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে শাড়ী লঙ্গী বিতরণ বিতরণ করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ আপ্তর আলী যুক্তরাজ্য থেকে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং আমাদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের অনুপ্রেরণায় করোনা মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

  • [১]