জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদের সোহেল মিয়া (২৮), আজিজুল ইসলাম (২০), আব্দুর রউফ (৩০), তাজুদ মিয়া (৪৫) ও আক্কাস আলী (৩৫)।
পুলিশ জানায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ ইকড়ছই হাসিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ি আটক করে।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।