জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রাম থেকে একরাতে এক কৃষকের ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু উদ্ধারে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। বুধবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস.আই) সাখায়াত হোসেন বলেন, ঘটনাটি
অত্যন্ত দুঃখজনক। কৃষকের গোয়াল ঘর থেকে তালা ভেঙে সবকটি গরু চুরি করে নিয়ে গেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
কৃষক শুকুর আলী জানান, গত রবিবার রাতে বসতঘরের পাশে গোয়াল ঘরে ছয়টি গরু প্রতিদিনের মতো তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি তালা ভাঙা ছয়টি গরুর সবকটি চুরি করে নিয়ে যায়। এই ছয়টি গরুই আমার সম্বল ছিল।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,কৃষকের গরু চুরির বিষয়টি খবর পেয়ে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছি।