- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ৭ই মার্চ পালিত জগন্নাথপুর অফিস

৭ ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর প্রমুখ দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ,যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার , সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী সদস্য আঙ্গুর মিয়া, আকমল খান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ

  • [১]