- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ইউপি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে সোমবার উপজেলার সাত ইউনিয়নে প্রার্থিতা প্রত্যাহার করেছেন চেয়ারম্যান প্রার্থীসহ সাত প্রার্থী।
প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তানভীর আহমদ কামালী ও আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী আবু বক্কর খাঁন।
এছাড়া আশারকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আব্দুল সামাদ, পাটলী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া ও কিম্মত আলী, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে ছাবির খাঁন, রানীগঞ্জ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে মাহবুদুল হাসান।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ সাত জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি জানান, আগামি ২৬ ডিসেম্বর জগন্নাথপুরের সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারণ সদস্য পদে ২৩৫ জন ও সংরক্ষিত নারী পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • [১]