জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার এস.আই আনোয়ার হোসেন, সাইফুল আলম, অভিজিৎ সিংহ, আব্দুস সালাম
এএস.আই আলাউদ্দিন, এএসআই কায়েমুল ইসলাম ও আবুল হোসেনের নেতৃত্বে ৯নং পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামের জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী আধাধন উল্যাহর ছেলে তাহিদ হোসেন, জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী একই ইউনিয়নের সাতা গ্রামের মৃত ছুরত উল্যাহর ছেলে লাল মিয়া, গোঁতগাঁও গ্রামের মৃত খয়রুল্লাহর ছেলে বাবুল মিয়া ও তার ভাই শাহিন মিয়াকে গ্রেফতার করেন। অপরদিকে জালালপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের তিন ছেলে দিনুর মিয়া, আকিকুল ও ছোটন মিয়া কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।