জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ৮ দিন পর আরো ২ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভার এবং অপরজন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরআগে গত ১৯ মে সর্বশেষ একব্যক্তি করোনায় আক্রান্ত হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জগন্নাথপুর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২২৭জন করোনায় আক্রান্ত হয়েছেন।তারমধ্যে সুস্থ আছেন ২২৩ জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ২ জন আছেন হোম আইসোলেশনে এবং ১জন হাসপাতাল আইসোলেশনে রয়েছেন।