জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভায় আগামী ২৩ জুন ১৭ই রমজান ইফতার মাহফিলের দিনক্ষন ঠিক করা হয়েছে। রবিবার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক সভায় ইফতার মাহফিলের দিন ঠিক করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সহিদুল ইসলাম রানা, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আনফর উল্যাহ, জমশেদ তালুকদার, আজাদ মিয়া, দ্বীপক কান্তি দে দিপাল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, কাউন্সিলর সফিক মিয়া,যুবলীগ নেতা ইব্রাহিম আলী, আজহারুল হক ভূঁইয়া শিশু, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দে,সিদ্দেকুর রহমান,মুরাদ আহমদ, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, আব্দুল মুকিত, সজিব রায় দুর্জয় প্রমুখ।