জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা গভর্ন্যাস প্রজেক্টের অর্থায়নে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলতাব আলী এর সভাপতিত্বে ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুজি বেগম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলম ধর আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক কয়ছর রশীদ প্রমূখ। পরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।