- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ ৬ এপ্রিল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ইতিমধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের তালিকা গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের দিনক্ষন ঠিক করা হয়েছে। আগামী ৬ এপ্রিল তাঁদের শপথ গ্রহণ হবে।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফারজানা বেগম নির্বাচিত হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ শপথ গ্রহণের তারিখ ও গেজেট প্রকাশের তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিদেরকে ৬ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় শপথ পাঠ করানো হবে।

  • [১]