জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি শাহ শাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ সভাপতি সাফরোজ ইসলাম, মুরাদ আহমদ, সৈয়দ তানিন, শাহান আহমেদ, আমিনুর কামালী, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, মাহমুদুল হাসান হিবলু, তোহা চৌধুরী, হাবিবুর রহমান জুয়েল, তানভীর আলম পিয়াস,আব্দুল কাদির, সদস্য এনামুল খাঁন, রাশিদ আহমদ, হুমায়ুন খান,মাহবুব হোসেন, তোফায়েল, আব্দুল আলীম, জুয়েল হোসেন প্রমুখ।
সভায় উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটির উদ্যোগে ইফতার মাহফিল বাস্তবায়ন করতে আগামীকাল সোমবার দুপুর দেড়টায় দলীয় কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। এতে ছাত্রলীগের ইউনিয়ন শাখার সকল নেতাকমীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়।