- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সমিতির নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনের সদস্য আরিফ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের  
সদস্য মো. সিদ্দিকুর রহমান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আমজাদ হোসেন আবজাদ, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন, সভাপতি পদে অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম খসরু, জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুর রহমান সুন্দর, সহসভাপতি আব্দুল মুকিত, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী টিপু, কোষাধক্ষ্য কুহিনূর রহমান, প্রচার সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক ছামির মাহমুদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে হামিদুর রহমান বাচ্চু।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মো. ফজলুর রহমান, মল্লিক খসরুজ্জামান, অধ্যপক সাব্বির আহমদ, শাহ মুহাম্মদ আরশ আলী, সৈয়দ দরবেশ আলী, আবুল কালাম, মাহমুদুর রহমান, শামসনূর, আব্দুল হাফিজ, অ্যাডভোকেট লিটন মিয়া, আবুল খায়ের, আব্দুর জব্বার শাহী, দেবাংশু দাশ মিঠু, হিরণ মাহমুদ নিপু, দেলোয়ার হোসেন, কবির আহমদ হীরা এবং ফয়জুল হক।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর জগন্নাথপুর উপজেলা সমিতি, সিলেটের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে ২৭টি পদে মনোনয়নপত্র জমা দেন ৩৮জন প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]