সু.খবর রিপোর্ট
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শনিবার কলকলিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দিপালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ¦ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মালেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাক কুতুব উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয় ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, দিলোয়ার হোসেন দুলা, আব্দুল লতিফ, ছমির উদ্দিন, উপজেলা যুবলীগ সদস্য শাহ আলম, রাদেশ দেবনাথ, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, কামরুল হোসেন, কামাল হোসেন লিলু, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন শিপু, রাসেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ ও সাধারণ সম্পাদক লায়েক আহমদ প্রমুখ।
এদিকে ছাতকের ধারণবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলী খান ভাসানীর সভাপতিত্বে ও উপজেলা যুব লীগ নেতা মিজানুর রহমান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাড. সায়াদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমাজসেবক ইছাক আলী মহাজন।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আজাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুরাব আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক মেম্বার ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা ছাদ উদ্দিন, মৃদুল মিয়া, আজিজুর রহমান আজিল, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, আলামিন, ছইল মিয়া প্রমুখ।