- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ

সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। সোমবার বিকেল ৪টায় উপজেলার পাগলা বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদের নেতৃত্বে মিছিলটি বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে এসে পথসভায় মিলিত হয়।
ফারুক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরাফাত আলী,
আবদাল মিয়া (মেম্বার), আওলাদ হোসেন, সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম, প্রচার স¤পাদক দিদার চৌধুরী, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমদ, বিএনপি নেতা শহিবুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম (মাস্টার), সাংগঠনিক স¤পাদক খলিলুর রহমান, বিএনপি নেতা আসকির আলী, তফজ্জুল হেসেন, আরিফ আহমদ,  জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ স¤পাদক রাহেল মিয়া, যুবদল নেতা, সাদিকুর রহমান, সোহেল মিয়া, কয়েছ মিয়া, ছাব্বির আহমদ, ছাত্রদল নেতা- হুমায়ূন করীর, জাফর আহমদ, মানছুর আহমদ, নাছির আহমদ, আলী আহমদ, রাজু আহমদ ও ফয়ছল আহমদ প্রমুখ।
জগন্নাথপুর
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  
দুপুরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  কবির আহমেদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা এম,এ মুকিত, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, বিএনপি নেতা সৈয়দ মোসাব্বির, আখলুল করিম, সোহেল আমীন, দিলু মিয়া, নেওয়ার খান, জামাল উদ্দিন, শিপন মিয়া, আক্তার হোসেন, সুহেল মিয়া, সাহেদ মিয়া, সঞ্জব মিয়া, মামুন মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন মিয়া, উপজেলা যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ ইসাক, রাসেল বক্স, নজরুল খান, সৈয়দ মিজান, মাহবুব মিয়া, কয়েছ মিয়া, শাহিন মিয়া, হোসেন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, নাসিম আহমেদ রুহেল, এম, এ বশির, নুরুল আমীন, জাকির হোসেন, আল আমীন, পারভেজ মিয়া, রাজু আহমেদ. মামুন আহমদ, সৈয়দ জাবির, ইমামুল হক, জাকারিয়া মিয়া, শিপন মিয়া, সুলেমান মিয়া, আজমত মিয়া, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সৈয়দ কিবরিয়া প্রমুখ।  

  • [১]