- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর ও দোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু

সু.খবর রিপোর্ট
জগন্নাথপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসি জানান, পৌরশহরের হবিবপুর এলাকার কৈয়াটেকির মাঠে জাল নিয়ে মাছ ধরতে যান
সুনামগঞ্জ সদর থানার সোনাপুর গ্রামের মালেক মিয়ার ছেলে মিন্টু মিয়া। এ সময় তার হাতে থাকা একটি বাঁশের কঞ্চি বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। ঘন্টাখানেক পর লাশ পানিতে ভেসে উঠলে   লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
মৃত মিন্টু মিয়া অনেকদিন যাবত জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেটের এলাকায় পরিবার পরিজন নিয়ে ভাড়াটিয়া একটি কলোনিতে বসবাস করে আসছিলেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দোয়ারাবাজারের পল্লীতে বাড়ির নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় দাস (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এড়োয়াখাই তিলুরা গ্রামে।
নিহত বিজয় দাস তিলুরা গ্রামের বনমালীর ছেলে। তিনি একই গ্রামের মফিজ আলীর বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতে গিয়েছিলেন। এসময় নারকেল গাছের ডাল পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গেলে নারকেল গাছেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই প্রজিত কুমার দাস নিহত বিজয় দাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। ইউপি সদস্য জাহাঙ্গির মিয়া বিজয় দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 
 

  • [১]