- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বস্ত্র-ঔষধ বিতরণ

সু.খবর রিপোর্ট
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জগন্নাথপুরে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের মধ্যে বস্ত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হারুনুর রাশিদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুস জব্বারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। দেশ ও জাতির কল্যাণে এ সরকার কাজ করে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, আওয়ামী লীগ নেতা মিন্টু রঞ্জন ধর, তাজউদ্দিন আহমদ, কুতুব উদ্দিন, সৈয়দ শেফুল আমীন, শাহ জামান উল্লাহ মুক্তার, শাহ জামাল. শেখ মামুন হোসেন. আব্দুল বাছিত. উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব. উপজেলা যুবলীগের সহসভাপতি হামিদুর রহমান চৌধুরী বাচ্ছু. উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা ছাত্রলীগ নেতা মিল্টন দেব প্রমুখ। পরে পাঁচ শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে বস্ত্র হিসেবে শাড়ি-লুঙ্গি ও ঔষধ বিতরণ করা হয়।
এদিকে বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের পয়েন্টে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বদরুল আলম টিপু এবং আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নজরুল হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হায়দার, পূর্ব পাগলা ইউপি আওয়ামীলীগ নেতা রাশিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফখরু মিয়া, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কালী রায়, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুন কান্তি দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা নুর মিয়া,সোনা মিয়া,জাকির হোসেন,হারুন রশিদ,ছুরাব আলী,ছমরু মিয়া,মোজাম্মিল হক, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুল হক জিলু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামিউল ইসলাম তুরান,উপজেলা সৈনিক লীগ নেতা হানিফ মিয়া,আব্দুল মালিক মানিক,উপজেলা যুবলীগ নেতা সাবেক মেম্বার সাইদুল ইসলাম,নেছার আলম শামীম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রোমেন আহমদ,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন,শাহান আহমদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

  • [১]