জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর কেবল সার্ভিসের উদ্যাগে ভিক্ষুক, প্রতিবন্ধী ভবঘুরে,রিকশাচালক ও দিনমজুর শ্রেণীর লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ১২০ পরিবারের মধ্যে চাল,ডাল,আলু,তেল,সাবান বিতরণ করা হয়। বিতরণকালে জগন্নাথপুর কেবল সার্ভিসের পরিচালক সুহানুর রহমান সুহেল,প্রদীপ দে,সাংবাদিক অমিত দেব, অরুপ সরকার,রাজন দাশ, রুমানুল হক রুমেন,বিমল বণিক, মান্না বণিক,আখলাকুর রহমান,শংকর দাস উপস্থিত ছিলেন।জগন্নাথপুর কেবল সার্ভিসের পরিচালক সুহানুর রহমান সুহেল ও অরুপ সরকার জানান, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমনে সারা দেশের মতো জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মানুষ খাদ্য সংকটে ভূগছেন। মানবিকদিক বিবেচনা করে আমরা ক্ষুদ্র প্রয়াস নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের এধরণের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে।