- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর গীতার শ্লোক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ী এলাকায় শ্রীশ্রী চৈতন্য গীতা কুঞ্জের উদ্যোগে গীতা শ্লোক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গীতা মন্দির প্রাঙ্গণে মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চৈতন্য দাস গোস্বামীর সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির পরিচালক শশী কান্ত গোপ’র পরিচালনায় সভায় বক্তব্য দেন, সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী হরিদাসনন্দ মহারাজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্র্রীহট্র সংস্কৃত কলেজের অধ্যাপক রাখেশ চন্দ্র শর্মা, অধ্যাপক অপূর্ব চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সহ সভাপতি মুকুল ভট্টাচার্য, ধর্ম আলোচক মোহন লাল গোপ, গীতা স্কুলের উপাধ্যক্ষ তরুণ চক্রবর্তী প্রমুখ।
পরে গীতার শ্লোক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • [১]