জগন্নাথপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর চুড়ান্ত অনুমোদিত জাতীয়করণের ১৯৯ কলেজের মধ্যে জগন্নাথপুর ডিগ্রী কলেজ স্থান পাওয়ায় জগন্নাথপুরবাসীর মধ্যে আনন্দ উচ্ছাস দেখা দিয়েছে। সেই সাথে উপজেলাবাসীর উচ্চ শিক্ষার প্রসারে কলেজটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে জগন্নাথপুর ডিগ্রী কলেজ জাতীয়করণ হওয়ায় কলেজের পরিচালনা পর্যদ সভাপতি স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অভিনন্দন বার্তায় নের্তৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনানুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে স্কুল/কলেজ সরকারি করণের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণ করতে বিশেষ ভূমিকা রাখেন। তাই জগন্নাথপুরের শিক্ষা বিস্তারে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর নাম অমলিন হয়ে থাকবে জগন্নাথপুরবাসীর হৃদয়ে।
অভিনন্দনকারীরা বর্তমান শিক্ষাবান্ধন সরকারের যোগপযোগী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অভিনন্দনজ্ঞাপনকারীরা হলেন, জগন্নাথপুর ডিগ্রী কলেজের পরিচালনা পর্য়দ সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সদস্য রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সদস্য আলী আহমদ, জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূর, প্রভাষক বিজিত কুমার বৈদ্য,ফজলুল কাদের চৌধুরী, মনোরঞ্জন তালুকদার, সুরঞ্জিত কুমার সেন, অশেষ কান্তি দে,আব্দুল বাতেন,নিয়াজ আহমদ ভূঁইয়া, নিশী কান্ত দাশ, প্রতিভা রানী দাশ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী প্রমুখ।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে সাবেক পররাষ্টমন্ত্রী তৎকালীন এলাকার সাংসদ প্রয়াত জাতীয় নেতা হুমায়ুন রশিদ চৌধুরীর প্রচেষ্ঠায় প্রায় ২১ একর সুবিশাল জায়গা নিয়ে ১৯৮৮ সালে জগন্নাথপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে কলেজটি ডিগ্রী কলেজে রূপান্তরিত হয়। কলেজে বর্তমানে ১৬০০ শিক্ষার্থী রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনাঅনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করণের ঘোষনা দেয়া হলে গত বছরের ৬ আগষ্ট অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে হাওর বেষ্টিত জগন্নাথপুর ডিগ্রী কলেজকে সরকারী করনের জন্য কলেজ অধ্যক্ষ আব্দুন নুর আবেদন করেন। সেই সাথে স্থানীয় সংসদ সদস্য হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান কলেজটি জাতীয়করনের জন্য একটি ডিওপত্র দিয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজকে সরকারী করনের জোর দাবি জানান। রবিবার প্রধানমন্ত্রীর অনুমোদিত ১৯৯ কলেজের চূড়ান্ত তালিকায় জগন্নাথপুর ডিগ্রী কলেজের নাম প্রকাশিত হয়।