জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজ জাতীয়করণ হওয়ায় কলেজ পরিচালনা কমিটির সদস্য সিদ্দিক আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার প্রবীণ এই রাজনীতিবীদ কলেজ পরির্দশনে গেলে তাকে কলেজর শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুন নুর এর নের্তৃত্বে কলেজের শিক্ষকমন্ডলী, শিক্ষর্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে জগন্নাথপুর ডিগ্রী কলেজ
জাতীয়করনে তাঁর বিশেষ ভূমিকার জন্য প্রশংসা করেন। শিক্ষকরা বলেন, বর্তমান সরকারের যোগপযোগী সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণ করায় উচ্চ শিক্ষার প্রসারে এ উপজেলার এ কলেজটি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখবে।
অভিনন্দন জ্ঞাপনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় কলেজ পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম রিজু, কলেজ অধ্যক্ষ আব্দুন নুর, কলেজের সহকারি অধ্যাপক-এটি এম নুরুল মোত্তাকীন, জাহিদ হাসান, মনোরঞ্জন তালুকদার, প্রভাষক বিজিত বৈদ্য, আব্দুর রউফ, সুরঞ্জিত কুমার সেন, নিয়াজ আহমেদ, অশেষ কান্তি দে আব্দুল বাতেন, নিশী কান্ত দাশসহ কলেজের শিক্ষক, শিক্ষার্খী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।