জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূর,কলেজ গর্ভনিং কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সেক্রেটারী রুমেন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সায়মন হোসেন,আব্দুল মমিন নাসির, তোফায়েল আহমদ, ফরহাদ আহমদ, সাইমন, লিটু মিয়া, সজিব রায় দুর্জয়, কলেজ ছাত্রলীগ নেতা হাসিন আদিল, রুহেল মিয়া, তাহা আহমদ, জুনেদ আহমদ, কাওছার আলম, মিছবাহ আহমদ, বাহার, নিজাম, সাইদুল, কাওছার, মারুফ, রাজ্জাক, এনাম, কামরান, মতিউর, সুবেল, জাকারিয়া, সানি, সাকিল, তামিম, মমোহন, সুজন, লিটন প্রমুখ।
কলেজ ক্যাম্পসে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ ও ছাত্রলীগ নেতারা।