জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ২৫টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সোমবার মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
এছাড়া চলতি বছরে অবৈধ অস্ত্র উদ্ধারে কর্মদক্ষতায় সফল হওয়ায় জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও
এএসআই শাহ জামালকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।