- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর পৌরসভায় মিজান সলুকাবাদে তপন বিজয়ী

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভুইয়া (নৌকা) ৬১৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম (জগ) পেয়েছেন ৩৬৩৭ ভোট। বিএনপি প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ ( ধানের শীষ) ১৩৪৩ এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইল ফোন) পেয়েছেন ১০১৬ ভোট।
এদিকে, সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরে আলম সিদ্দিকী তপন (নৌকা) ৪৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি রমজান আলী (ঘোড়া) পেয়েছেন ৩৫২৭ ভোট। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমদ লিটন ৩৫১০ এবং মোহন মিয়া বাচ্চু পেয়েছেন ৩৫০০ ভোট।

  • [১]