জগন্নাথপুর অফিস
সিলেট শহরে থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানীর গরু কেনার টাকা নিয়ে জগন্নাথপুর আসার পথে দুর্বৃত্তরা জগন্নাথপুর পৌর যুবলীগের নেতা পৌর এলাকার শেরপুর গ্রামের বাসিন্দা ফজলু মিয়াকে মারধর করে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশংকাজনক অবস্থায় ফজলু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার রাতে রশিদপুর-বিশ্বনাথ সড়কের মাঝামাঝি নির্জন স্থানে একদল দুর্বৃত্ত গাড়ি থামিয়ে তাকে মারধর করে রক্তাক্ত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার পেটে ও গলায় চাকুর আঘাত রয়েছে।