- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর পৌর শহরে মাহিমা রেস্টুরেন্ট’র উদ্বোধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত মাহিমা রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে তিনটার দিকে পৌর পয়েন্টস্থ ব্যারিষ্টার আব্দুল মতিন মার্কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাবেক-সহ সভাপতি সিদ্দিক আহমদ।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগ সভাপতি জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া, এম ফজরুল ইসলাম, মাহিমা রেস্টুরেন্টের মালিক মকবুল হোসেন ভূঁইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।  

  • [১]