জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের শপথ গ্রহণ অনুষ্ঠান জগন্নাথপুর পৌরসভা মিলনায়তনে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পৌর মেয়র আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌরসভার প্রকৌশলী
সতীশ গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শফিকুল হক, কাউন্সিলর আবাব মিয়া, তাজিবুর রহমান, ব্যবসায়ী দেলোয়ার হুসেন, বণিক সমিতির সভাপতি আবদার হুসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, কাউন্সিলর দ্বীপক গোপ, খলিলুর রহমান, আয়ারুণ নেছা, মিনা রানী পাল, র্নাগিস ইসমিন,আফিজ উদ্দিন,আশ্রব উল্লা,মকবুল হুসেন ভ’ইয়া,দিলবর হুসেন,হারুন মিয়া প্রমুখ।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাহির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ ভূঁইয়া বিজয়ী হন। বুধবার তাদের শপথবাক্য পাঠ করান পৌর মেয়র আব্দুল মনাফ। পরে নির্বাচিতদের পৌর পরিষদের পক্ষে ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র।