- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বণিক সমিতির সাবেক সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, আবদুস সোবহান, সাধারণ সম্পাদক পদে সাবেক সম্পাদক          সাংবাদিক তাজউদ্দিন আহমদ ও জুনেদ আহমদ ভূইয়া মনোয়নপত্র দাখিল করেছেন।
সহ সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় আমিনুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া অর্থ সম্পাদক পদে খালিক আহমদ, সদস্য পদে ছয়ফুল ইসলাম হারুন, মির্জা মোমিন আহমদ, আবদুল মন্নান, নুরুল হক, ইছাক আলী নির্বাচিত হয়েছেন।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির নির্বাচন কমিশনার ডা. আব্দুল আহাদ জানান, বণিক সমিতির নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। ৩০ মে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • [১]