- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

জগন্নাথপুর অফিস
‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ডা. নাজমুস সাদাত’র সভাপতিত্বে ও জোৎস্না রানীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ডা. নাজমুস, ডা. আফরোজ জাহান, ডা. মাকসুদা আক্তার রিমি প্রমুখ। পরে কমপ্লেক্স এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়।

  • [১]