জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় পৃথক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের সরকারী খাস জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে নুর উদ্দিন ও আব্দুস সোবহান লোকজন লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতরা হলেন আব্দুস সোবহান (৭০), সুজিয়া বেগম (৪০), সেলিম মিয়া (৩০), আব্দুল গফ্ফার (৩৫), নুর উদ্দিন (৩৫), সুহেল মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৩৫)। আহতদেরকে রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
নুর উদ্দিন জানান, সরকারী খাস ভূমিতে বাড়ির সামনে আমরা কাজ করছিলাম। এসময় প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা করে ৩জনকে আহত করেছে। এব্যাপারে আমি থানায় মামলা দায়ের প্রস্তুুতি নিয়েছি।
অপরদিকে আব্দুস সোবহানের ছেলে কালাম হোসেন জানান, জায়গা চিহিৃত করে সরকারী খাস ভূমিতে কাজ করার জন্য আমরা তাদের অনুরোধ করি। এসময় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করে। এতে আমার বাবাসহ আমাদের ৪জন গুরুত্বর আহত হয়েছে।
এছাড়া ওই দিন কলকলিয়া ইউনিয়নের মজিদপুর (ফরিদপুর) দুই পক্ষের সংঘর্ষের আরো ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ পৃথম দু’টি মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।