- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথবাড়িতে শুরু হচ্ছে হরিনাম সংকীর্ত্তণ

স্টাফ রিপোর্টার
শহরের জগন্নাথ জিউর নাট মন্দিরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তণ শুরু হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ওই দিন গীতা পাঠ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত একটানা হরিনাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হবে। সংকীর্ত্তণ পরিবেশন করবেন হরিনাম সম্প্রদায়, জগৎবন্ধু সম্প্রদায়, রাধেশ্যাম সম্প্রদায়, নবসখী সম্প্রদায় ও সৌরভী সম্প্রদায়।

  • [১]