জগন্নাথপুর অফিস
‘দ্রুত সময়ে, কম খরছে ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে আসুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বের হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এতে অংশ নেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা আব্দুল হক, ইউনিয়ন পরিষদ সচিব সামসুল ইসলাম, ইউপি সদস্য আছাদুল হক, ইকবাল হাসান সাজাদ, মহিলা ইউপি সদস্য হনুফা বেগম, জিবলী বেগম, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিবেদক কামরুল ইসলাম মাহি, সমাজ কর্মী জুবেল মাহমুদ প্রমুখ।