শুক্রবার শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরের নবনির্মিত ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। সকাল ৭টায় মন্দিরে গীতাপাঠ, হরিনাম সংকীর্ত্তন ও প্রার্থনা শেষে ছাদ ঢালাই কাজ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিমল কান্তি দে, যোগেশ্বর দাস, নৃপেশ তালুকদার নানু, বিকাশ চৌধুরী ভানু, করুনা সিন্ধু চৌধুরী বাবুল, রবীন্দ্র দে, সুব্রত বসু, স্বপন দাস, চন্দন রায়, জয়ন্ত রায়, কাজল দে, কালিকৃষ্ণ পাল, চঞ্চল কুমার লোহ, শেলী চৌহান ময়না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি