- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রবিবার অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। শহরে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ
 (ইসকন) রথযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। রবিবার বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা।
বিকাল ৩টায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে রথযাত্রার শুভারম্ভ করেন জেলা প্রশাসক মো. সারিরুল ইসলাম। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম নতুন পাড়া রাধা-গোবিন্দ মন্দিরে এসে যাত্রা সমাপ্ত হয়। উল্টোরথের পূর্ব পর্যন্ত সাত দিন এখানে প্রত্যেকদিন গীতাপাঠ, ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুলাই বিকাল ৫.১৫ মি. উল্টোরথ অনুষ্ঠিত হবে।

  • [১]