- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগলুলকে পরিবেশক সমিতির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
পৌর মেয়র আয়ুব বখত জগলুলকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার দুপুরে শহরের জামাইপাড়ায় নেসলে পরিবেশক কার্যালয়ে সংগঠনের সভাপতি জয়ন্ত রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক করুণাময় দে’র পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল মোত্তালিব, সাধারণ সম্পাদক মো. মাহমুদ্দীন, সহ-সভাপতি গৌরাঙ্গ দে, সফিক মিয়া প্রমুখ।
সভার শুরুতে পৌর মেয়র আয়ুব বখত জগলুলকে ফুল দিয়ে বরণ করেন পরিবেশক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। অভিনন্দন পত্র তুলে দেন যুগ্ম সাধারণ সম্পাদক করুণাময় দে। সংবর্ধিত অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, জনপ্রিতিনিধি হিসাবে আমি দল মত নির্বিশেষে সকলের পাশে থাকব। ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করব। তবে এজন্য আপনাদেরও সহযোগিতা দরকার।  
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিনয় বনিক, নিকেশ দে, অমৃত লাল রায় ভীম, নিশিকান্ত রায়, রূপাংকর দাস, রেজাউল করিমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

  • [১]