- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জঙ্গিবাদের বিরুদ্ধে হেযবুত তওহীদের র‌্যালি ও সমাবেশ

সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  জঙ্গিবাদকে বৈশ্বিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ করার হেযবুত তওহীদের চলমান কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।
হেযবুত তওহীদের তাহিরপুর উপজেলা আমির আতিকুর রহমানের সঞ্চালনায় এবং মুক্তিযোদ্ধা বশির আহমদ অরুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গিরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকশেদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গিরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. দুলাল চন্দ্র বিশ্বাস,   জেলা যুবলীগ নেতা মো. শাহনুর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বোরহান উদ্দিন, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালিব, ৮নং ওয়ার্ড সদস্য মো. আ. আজিজ, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শাহ আলম, মঙ্গলকাটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম লীগের বৃহত্তর রঙ্গারচর ইউনিয়ন সভাপতি প্রাক্তন ইউপি সদস্য আফাজ উদ্দিন, সংগঠনের সদস্য মো: গোলাম মোস্তফা, আ. রাজ্জাক, হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির মোফাজ্জল হোসাইন সর্দার, জেলা আমির মো. তানভির আলম, সহকারী জেলা আমির দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, দোয়ারা বাজার-ছাতক উপজেলার আমীর মো. সাইফুল ইসলাম, সুরমা উত্তরের আমির ইসমাইল হোসেন, ধর্মপাশা উপজেলা আমির আহমদ রোমান সরকার প্রমুখ।  
র‌্যালিটি বিকাল ৪ ঘটিকার সময় মঙ্গলকাটা কৃষি ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে মঙ্গলকাটা বাজার এবং এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

  • [১]