জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রচনার বিষয় ‘জঙ্গিবাদ নির্মূলে ছাত্র সমাজের করণীয়’। রচনা লিখতে হবে ১৪০০ শব্দের মধ্যে। রচনা জমা দিতে হবে আগামী ২০ আগস্টের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর।
প্রেস বিজ্ঞপ্তি