স্টাফ রিপোর্টার
জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে হেযবুত তওহীদ। বৃহস্পতিবার সকালে আলফাত স্কয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার আমীর শাহ জাহান, সিলেট জেলা আমীর আজমল হোসেন, জেলা আমীর মোশাহিদ আলী, জেলা আমীর তানভীর আলম, আমীর মশিউর আলম, জেলা আমীর সেলিম আহমেদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশের মাটিতে জঙ্গীদের কোন
ঠাই নেই। যারা ধর্মের নামে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয় বাংলার মাটিতে এদের জায়গা নেই। যারা নিজের দেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায় তারা এ দেশের সন্তান হতে পারে না।