স্টাফ রির্পোটার
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে জঙ্গিবাদ,সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯প্রতিবার দুপুর ১২ টায় আলফাত উদ্দিন স্কয়ারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরকার।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি নূরল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফররুখ আহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়না মিয়া, দিরাই উপজেলার সাংগঠনিক সম্পাদক বশির আহমদ প্রমুখ। মানবন্ধনে বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শিক্ষক সমাজকে সোচ্চার হওয়ার আহবান জানান। বক্তারা বলেন,জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় সরকারের সাথে এবার থেকে শিক্ষক সমাজ মাঠে থাকবে।
মানববন্ধনে স্ব স্ব ব্যানারে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন,তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতি, দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রভৃতি।