- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জগন্নাথপুরে বাসমাশিস’র মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি
জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মানববন্ধব কর্মসূচি পালন করেছে।
মানববন্ধব শেষে জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মহানন্দ চন্দ্র সরকার, মাও. আব্দুল গফ্ফার, জয়ন্ত শেখর রায়, জামাল উদ্দিন, রাকেশ দাস, সেলিনা বেগম, মনি বনিক প্রমুখ।

  • [১]