স্টাফ রিপোর্টার
দেশজুড়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর জঙ্গি হামলা সহিংসতা সংখ্যালঘু পুরোহিত-সেবায়েত হত্যা ঢাকার গুলশান হত্যাকান্ড এবং শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার প্রতিবাদে সভা করেছে মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। রবিবার বিকালে শহরের আলফাত স্কয়ারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরীর সঞ্চলনায় বক্তব্য রাখেন- নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি শক্তি দত্তা বসু, সাধারণ সম্পাদক শরীফা আশরাফী সম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, সদস্য আতিকা ইসলাম সাথী।
এ ছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, অ্যাডভোকেট
এনাম আহমদ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদীরা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জঙ্গিদের কোন ধর্ম নেই, এরা সন্ত্রাসী, এরা আমাদের রাষ্ট্রকে বিশ্বব্যাপী সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহিৃত করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়, এরা ঈদের জামাতে হামলা করে ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে মানুষকে ধোঁকা দিতে চায়, এদের অপকর্ম ও আসল উদ্দেশ্য সন্ত্রাস, এজন্যই এদের বিরুদ্ধে নাগরিক ঐক্য গড়ে তুলতে হবে’।