- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জঙ্গী হামলার প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আধ্যাত্মিক রাজধানী সিলেট সহ দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গী হামলার প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাও. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাও. আতাউর রহমান   
লস্কর, সহ- সভাপতি মাও. মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও. আব্দুল আউয়াল, অর্থ সম্পাদক মাও. মফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন এই দেশে জঙ্গীদের কোন ঠাই হবে না । এরা ইসলাম ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করছে, এরা মুসলমান হতে পাওে না। এরা দেশ ও জাতির শুত্রু। এদের সবাইকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি  দেওয়া হোক।

  • [১]