- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জটিল রোগীদের সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে এই চেক তুলে দেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে ১৯২ জন রোগীর মধ্যে ৯৬ লক্ষ টাকার নগদ চেক ও জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ১১৫ জনের মধ্যে ৩ লক্ষ ৯৫ হাজার টাকা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭ অসহায় পরিবারের মধ্যে ৩৫ হাজার টাকার নগদ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশ সরকার অসহায় দরিদ্র মানুষের পাশে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তা করছে। বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এময় উপস্থিত ছিলেন নারীনেত্রী শীলা রায়, ফৌজি আরা শাম্মী প্রমুখ।

  • [১]